হোম > অন্যান্য

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট

ডেস্ক রিপোর্ট

পবিত্র এক মাস সিয়াম সাধনার মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর সেই খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়। ঈদের আনন্দে রং ছড়াতে রীতিমতো প্রতিযোগিতায় মেতে উঠে সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষেরা।

আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি।

সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুম গুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।

ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সব জেলাতেই ইজির শো-রুম রয়েছে।

পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া অনলাইনে দেখতে ভিজিট করুন ফেসবুক পেইজ : https://www.facebook.com/share/1BLTWMEF5M/

‘টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে’

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর