হোম > অন্যান্য

ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে

আতিকুর রহমান, চবি

বিদ্যমান যে রাজনীতি ছাত্রদের পড়ার টেবিল থেকে বের করে মধুর ক্যান্টিনে নিয়ে আসে নেতাদের প্রটোকল দিতে, আমরা সেই ছাত্র রাজনীতি চাই না। এই রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে। লেজুড়বৃত্তিক নয়, এটি হতে হবে ডাকসুকেন্দ্রিক বলে মত দিয়েছেন ছাত্রনেতারা।

গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে ‘ডায়লগ ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি প্রশ্ন: নয়া স্বরূপ সন্ধানের অভিপ্রায়' শীর্ষক পলিসি ডায়লগে অংশ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এসব কথা বলেন।

এতে অংশ নেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অংশ নেওয়ার কথা থাকলেও আসেননি।

ডায়লগে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে হবে, কিন্তু লেজুড়বৃত্তিক নয়। যেই রাজনীতি আমাদের পড়ার টেবিল থেকে বের করে মধুর ক্যান্টিনে নেতাদের প্রটোকল দিতে বাধ্য করে, আমরা সেই ছাত্র রাজনীতি চাই না। বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতিই ছাত্রদের অধিকার থেকে বঞ্চিত করেছে। ছাত্র রাজনীতি যেখানে শিক্ষার্থীদের আবাসন সংকট, খাবার মানসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার কথা ছিল, সেখানে তারা গণরুম জিইয়ে রেখে আসন নিয়ে রাজনীতি করেছে।’

তিনি বলেন, ‘দলীয় ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের পুঁজি করে তাদের মাদার পার্টিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ব্যবহার করেছে। ছাত্র রাজনীতি হতে হবে ডাকসুকেন্দ্রিক।’

জাহিদুল ইসলাম বলেন, ‘মওদুদী বলেছেন ছাত্র রাজনীতি একটি ইবাদত। অর্থাৎ অন্যান্য ইবাদত যেভাবে করি ,ছাত্র রাজনীতিও সেভাবে করতে হবে বলে আমরা মনে করি। বিভিন্ন দেশে ছাত্র রাজনীতি যদি স্টাডি করি, দেখবো তারা গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে। আমাদের দেশে সেটি হয় না।’

রাজনীতিকে সব ফর্মে উন্মুক্ত রাখতে হবে উল্লেখ করে মেঘমল্লার বসু বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিআর নির্বাচন করে পরবর্তীতে সিআর কাউন্সিল গঠন করা যেতে পরে। তবে ডাকসুর গঠনতন্ত্র অবশ্যই সংস্কার করতে হবে।’

আখতার হোসেন ছাত্র রাজনীতির নামের ছাত্রলীগের নিপীড়নের কথা তুলে ধরেন। অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘আমার ফোন চেক করে মারধর করা হয়েছে। ফোন চেক করে মারধর করার রাজনীতি থেকে আমরা বেড়ে উঠেছি। আমরা আর সেই রাজনীতি চাই না। ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য।’

‘আমরা ছাত্র রাজনীতির ভয়ংকর রূপ দেখেছি। এই রাজনীতির শিকার হয়ে শিক্ষার্থীরা বেশি নির্যাতিত হয়েছে’- বলেন রাফিয়া রেহনুমা।

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য: ভাসানী জনশক্তি পার্টি

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেয়া সাবেক বেকারদের মিলনমেলা

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি

ডিএনসিসিতে এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

চাহিদা বাড়ায় নিমিষেই শেষ নিওর স্কিনকেয়ার পণ্য

সৃজনশীলতা-নান্দনিকতার শ্রেষ্ঠত্ব উদযাপনে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন” আয়োজন