হোম > অন্যান্য

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি জিসান, নিলয় সম্পাদক

স্টাফ রিপোর্টার

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলের ঐকমত্যের ভিত্তিতে ইয়াসিন সাদেককে প্রধান করে শাহেদ আরমান ও জান্নাতুল মাওয়ার সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

গত ২২ এপ্রিল নির্বাচনের তফসিল মোতাবেক প্যানেল দাখিলের সর্বশেষ সময় ছিল ২৪ এপ্রিল। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো প্যানেল দাখিল না করায় জিসান-নিলয় প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচিতরা হলেন— সভাপতি ফারহান লাবীব জিসান ও সাধারণ সম্পাদক নিলয় রহমান, সিনিয়র সহ-সভাপতি এ কে এম হাসানুর রহমান, সহ-সভাপতি মো. এহসানুল হক শিপন ও মো. সানাউল মোর্শেদ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. মঈন খান এলিস, দপ্তর সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম, মানবসম্পদবিষয়ক সম্পাদক লাবনী আক্তার তারানা, ক্রীড়া সম্পাদক মো. মাসুম বিল্লাহ, পরিবেশবিষয়ক সম্পাদক সায়েদা খানম লিজা, আন্ত:ক্যাডার সম্প্রীতিবিষয়ক সম্পাদক কাজী মো. মেশকাতুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ চন্দ্র সরকার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো. শরিফুল হক, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, উন্নয়ন ও গবেষণাবিষয়ক সম্পাদক আফতাব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া আকতার, সহ-দপ্তর সম্পাদক নাসরিন, বিভাগীয় সম্পাদক (ঢাকা) শাহাদাত হোসেন খান, বিভাগীয় সম্পাদক (চট্টগ্রাম) মুহাম্মদ আরাফাত হুসাইন, বিভাগীয় সম্পাদক (রাজশাহী) শামস্‌ সাদাত মাহমুদ উল্লাহ, বিভাগীয় সম্পাদক (খুলনা) এ.এস.এম শাহেনওয়াজ মেহদী, বিভাগীয় সম্পাদক (বরিশাল) তাসফিক সিবগাত উল্লাহ, বিভাগীয় সম্পাদক (সিলেট) সুশান্ত সিংহ, বিভাগীয় সম্পাদক (রংপুর) মো. বোরহান উদ্দিন এবং বিভাগীয় সম্পাদক (ময়মনসিংহ) শেখ তাকী তাজওয়ার।

‘টেকসই কৃষিব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগ নিতে হবে’

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর