হোম > অন্যান্য

প্রবীণ সাংবাদিক শেহাবউদ্দিন আহমেদ নাফা আর নেই

বিশেষ প্রতিনিধি

শেহাবউদ্দিন আহমেদ নাফা

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শেহাবউদ্দিন আহমেদ নাফা আর নেই। রোববার বিকেলে সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম শেহাবউদ্দিন আহমেদ নাফা চৌমুহনী থেকে প্রকাশিত সাপ্তাহিক কৈফিয়ত পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এছাড়াও তিনি ইন্ডিপেনডেন্ট, ডেইলি স্টার ও অধুনালুপ্ত বাংলাদেশ টাইমসসহ দীর্ঘদিন বিভিন্ন ইংরেজি দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বাদ এশা সায়েন্স ল্যাব বায়তুল মা’মুর জামে মসজিদে নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া শেহাবউদ্দিন আহমেদ নাফা—এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য: ভাসানী জনশক্তি পার্টি

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেয়া সাবেক বেকারদের মিলনমেলা

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি

ডিএনসিসিতে এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

চাহিদা বাড়ায় নিমিষেই শেষ নিওর স্কিনকেয়ার পণ্য