হোম > অন্যান্য

প্রকাশিত সংবাদে ব্র্যাকের ব্যাখ্যা

ডেস্ক রিপোর্ট

‘বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়ায় চাকরি হারালেন সাঈদ!’-শিরোনামে প্রকাশিত সংবাদের ব্র্যাকের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে।

৯ ফেব্রুয়ারি ব্র্যাকের পক্ষ থেকে ব্যাখ্যায় দাবি করা হয়, ‘গত ৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় অনলাইনে প্রকাশিত ‘বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়ায় চাকরি হারালেন সাঈদ!’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে ব্র্যাকের বক্তব্যটি এখানে দেয়া হলো।

‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে চাকুরি হারানোর তথ্যটি সঠিক নয়। জুলাই-আগস্ট আন্দোলনের পরেই তিনি চাকুরিতে যোগ দিয়েছিলেন। ২০২৪ সালের ১লা আগস্ট তাকে প্রকল্পের কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগপত্রে স্পষ্ট বলা ছিল ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তার চাকুরির মেয়াদ শেষ হবে। এই শর্ত মেনেই তিনি চাকুরিতে যোগ দিয়েছিলেন। মূলত পাঁচ মাসের জন্যই তাকে নেওয়া হয়েছিল এবং পাঁচ মাস শেষে ৩১শে ডিসেম্বর স্বাভাবিকভাবে প্রকল্পকর্মী হিসেবে তার চাকুরির মেয়াদ শেষ হয়েছে।’

এমএস

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর