হোম > অন্যান্য

পোশাক পরিবর্তন করে পুলিশের চরিত্র বদলানো যাবে না: ইমাম হায়াত

ডেস্ক রিপোর্ট

ছবি: সংগৃহীত

র‌্যাব, পুলিশ, আনসারের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়, যা রাষ্ট্র ও জনগণের তহবিল তছরুপের পর্যায়ে পড়ে। কোনো সরকার মানবিক, গণতান্ত্রিক না হলে পোশাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না। মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান ইমাম হায়াত।

তিনি বলেন, কোনো বাহিনীর পোশাকের রঙ বা ডিজাইন এসব দেশ ও জনগণের বা বাহিনীর কোনো সমস্যাও নয়, সমাধানও নয়। এসব অকাজ-কুকাজ মানুষের দৃষ্টি আসল সংকট থেকে ভিন্ন দিকে আড়াল করার চক্রান্ত মাত্র।

তিনি আরও বলেন, পোশাক পরিবর্তন করলেই কোনো বাহিনী সৎ দক্ষ বা উন্নত হয় না। পোশাক পরিবর্তন করলেই চরিত্র পরিবর্তন হয় না। পুলিশ বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের ওপর। পুলিশকে এখনও কেবল ক্ষমতাসীনদের অসৎ স্বার্থে ব্যবহার করা হয়।

স্পেকট্রামের মূল্য কমানোর আহ্বান এমটবের

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করতে হবে’

নেপচুনের বাইরে নতুন এক রহস্যময় জগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সাংবাদিক রিয়াজ চৌধুরীর সুস্থতা কামনা ইরাবের

আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর