হোম > অন্যান্য

পিএসসির ৩ সদস্য নিয়ে জামায়াতের আপত্তি

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) তিন সদস্যের নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবিত যেসব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। কয়েক মাস হলো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তিলাভ করেছে। জনগণের প্রত্যাশা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক লোকদের পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে। কিন্তু তার পরিবর্তে ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা জনগণকে হতাশ করেছে।

এতে আরও বলা হয়, প্রস্তাবিত তিনজনের একজন পতিত স্বৈরাচারের সরাসরি সুবিধাভোগী। আরেকজন আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রস্তাবিত অপরজন শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে করা সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। এসব চিহ্নিত ব্যক্তিকে পিএসসিতে অন্তর্ভুক্ত করা হলো সরাসরি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। এসব ব্যক্তির নাম অন্তর্ভুক্ত না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা

সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর হামলা অগ্রহণযোগ্য: ভাসানী জনশক্তি পার্টি

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেয়া সাবেক বেকারদের মিলনমেলা

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি

ডিএনসিসিতে এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত