হোম > অন্যান্য

ন্যাশনাল ডিফেন্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ এর গ্র্যাজুয়েশন নৈশভোজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে নৈশভোজে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী সকল দেশি ও বিদেশি কোর্স মেম্বারদেরকে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং কোর্সের সাথে সম্পৃক্ত সকল ফ্যাকাল্টি মেম্বার ও ষ্টাফ অফিসারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বাররা বক্তব্য প্রদান করেন। কোর্স কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তারা কলেজ কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এ বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৯ জন, বেসামরিক প্রশাসনের ১৮ জন এবং বন্ধুপ্রতীম ১৮টি দেশের ২৯ জনসহ সর্বমোট ৯৬ জন কোর্স মেম্বার ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এ অংশগ্রহণ করেন। অপর দিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব