হোম > পাঠকমেলা

হাদির সুস্থতা কামনায় রাজারহাটে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব রাজারহাট মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাব।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারহাট মডেল মসজিদের খতিব মাওলানা ফারুক বিল্লাহ। মোনাজাতে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য, সুস্থতা ও নিরাপত্তা কামনা করা হয়।

এ সময় আমার দেশ পাঠকমেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাব বলেন, শরিফ ওসমান হাদি প্রতিবাদী কণ্ঠস্বর ও জুলাই অগ্রনায়ক, তার ওপর সংঘটিত সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

জাতিসংঘের অ্যাওয়ার্ড পেল পত্নীতলার জামালপুর গ্রাম

শহরের বুকে বিকালের আলো

চৈতন্যবোধের জাগরণেই মানবিক রাষ্ট্রের পথ

মানুষের সবচেয়ে কাজে লাগবে কোন ক্ষমতা

পাঠাভ্যাসের মৃত্যু হলে টিকবে না গণতন্ত্র, কমবে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা

কে জানত

জুলাই থেকে গড়ে উঠা সংগঠন ‘পুনাব’

কামাল হুসাইনের দুটি কবিতা

জুলাই বিপ্লবে গড়ে ওঠা সংগঠন ‘পুনাব’

সবার জুলাই