হোম > রাজনীতি

একটি ছাত্র সংগঠন আগের গুপ্ত রাজনীতির সুফল এখন পাচ্ছে

রাজধানীতে নজরুল ইসলাম খান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

একটি ছাত্র সংগঠন আগের সরকারে থেকে গুপ্ত রাজনীতি করেছে, এখন তারা সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় যারা স্থিতিশীল বাংলাদেশ চায় না তারা চাইবে ধীরগতিতে আগামী নির্বাচন হোক বলেও মন্তব্য করেন তিনি।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) বিকেলে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি।

এসময় নজরুল ইসলাম খান বলেন, খুব শিগগিরই বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। বিদ্রোহীদের দলের সিদ্ধান্ত মেনে, নিজস্ব মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, আমরা আশাবাদী আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে শক্তিশালী করতে সকলে কাজ করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া, উন্নত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি এবং সরকারকে আমরা বলেছি তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এ ব্যাপারে আমাদের যে সহযোগিতা করা প্রয়োজন, আমরা তা করতে রাজি হয়েছি এবং আমরা সেটা করছি। কিন্তু দৈনন্দিন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারের। এ ব্যাপারে সরকারকে আগেও আমরা আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাব যে, তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। আশা করি, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হবে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল