হোম > রাজনীতি > জামায়াত

মিরপুরে বাসে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও বাইক শোডাউন

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও বিশাল বাইক শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা-১৪ ও ১৫ আসন শাখা।

​দলটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার পলাতক ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মিরপুর ১০ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা-১৪ ও ১৫ আসনের উদ্যোগে এই তাৎক্ষণিক কর্মসূচি পালন করা হয়।

​বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউনটি বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উত্তর থানার অফিস থেকে শুরু হয়ে মিরপুর ১, মিরপুর ২, মিরপুর ১০, কাজীপাড়া এবং শেওড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মিরপুর ১০ নম্বর ঘটনাস্থলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শাহআলম তুহিন, মিরপুর উত্তর থানার আমীর মুনিরুল ইসলাম মৃধা এবং শাহআলী থানার আমীর হাফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা বাসে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির

১২ ডিসেম্বরের সম্মেলন ঘিরে প্রস্তুতি নিচ্ছে ঢাকা জেলা জামায়াত

ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা

শিক্ষার্থী ও তরুণদের যে তিনটি চ্যালেঞ্জ নিতে বললেন জামায়াত আমির

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এলো যেসব সিদ্ধান্ত

পতিত ফ্যাসিবাদীদের মতোই স্বাস্থ্য খাতে নির্লজ্জ দলীয়করণ চলছে

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক