হোম > রাজনীতি > জামায়াত

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

আমার দেশ অনলাইন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করব। এই নাহিদ ইসলামরা আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে। আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণখেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে।

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না

যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির

খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

ঢাকায় দুই দিনের গণসমাবেশ: ১৫ ডিসেম্বর মগবাজারে, ১৬ ডিসেম্বর আদাবরে

‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ

নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগসহ মহিলা জামায়াতের ৭ দফা দাবি

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার