হোম > রাজনীতি > জামায়াত

ডাকসু নেতা মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগে জামায়াতের নিন্দা

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, সোমবার ভোররাতে ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি ও জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা ও অগ্নিসংযোগ চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং জুলাই অভ্যুত্থানের শক্তিকে লক্ষ্যবস্তু করছে।

জামায়াতের এই নেতা বিবৃতিতে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোনো গোষ্ঠী অতীতে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি এবং ফেরার যে চেষ্টা চলছে, তা সফল হবে না। দেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে জনগণ গ্রহণ করবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপি সরকারের সমালোচনা করে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না। তিনি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নাগরিকদের জানমালের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার কিংবা অভিযুক্ত পক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যেকোনো কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

সিডনিতে ইমাম কাউন্সিল ও প্রবাসী শিবির নেতাদের অনুষ্ঠানে জামায়াত আমির

ওমানের জাতীয় দিবসে জামায়াতের প্রতিনিধি দল, সুলতানকে আমিরের শুভেচ্ছাবার্তা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার আহ্বান গোলাম পরওয়ারের

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা

সাদিক কায়েমের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীরা শনাক্ত

সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল মিলে আ.লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ: মির্জা গালিব

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

জাতীয় ঐক্যের বিকল্প নেই: সাদিক কায়েম