হোম > রাজনীতি > জামায়াত

ঢাকা–৭ আসনে জামায়াতের নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ আটক ২

স্টাফ রিপোর্টার

ঢাকা–৭ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজি এনায়েত উল্লার নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় ওই সমাবেশ চলাকালে তাদের আটক করা হয়।

চকবাজার থানা জামায়াতের আমির মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজার টাওয়ারে ব্যাবসায়িক সমিতির উদ্যোগে হাজি এনায়েত উল্লাহর পক্ষে একটি নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ চলাকালে একপর্যায়ে খবর আসে যে দেশীয় অস্ত্রসহ তিন যুবক সমাবেশস্থলে অবস্থিত ভবনে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি জানার পর নেতা-কর্মীরা সিকিউরিটি গার্ডের সহায়তায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ আটক যুবকদের চকবাজার থানায় নিয়ে যায়। হাজি এনায়েত উল্লাহ ব্যাবসায়িক সমিতির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন।

এ বিষয়ে চকবাজার থানার ডিউটি অফিসার বলেন, আটক ব্যক্তিদের পরিচয় এবং তারা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত চলমান থাকায় আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন