হোম > রাজনীতি > জামায়াত

বিলম্ব না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের রায় বাস্তবায়নের জন্য আমরা আবার জনগণের কাছে ফিরে এসেছি। সংসদে বিরোধীদলের সদস্যরা সেই আহ্বান জানিয়েছেন। বিলম্ব না করে গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন।

তিনি বলেন, প্রায় ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। গণভোটের ব্যালটে কোনো নোট অব ডিসেন্ট ছিল না, তারা ‘হ্যাঁ’ ভোট দিয়ে নোট অব ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। প্রধানমন্ত্রীও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলেছেন এবং এতে ভোট দিয়েছেন। এর মাধ্যমে সব সংস্কারের পক্ষে আপনি ‘হ্যাঁ’ বলেছেন। এখন কি সেই ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? অথবা সাহস থাকলে বলেন যে, আমি ‘হ্যাঁ’ ভোট দেইনি। আপনি ‘হ্যাঁ’ ভোট দিয়ে থাকলে সব সংস্কারকে মেনে নিয়েছেন। এখন সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতির আদেশ, সংবিধান সংস্কারের আদেশ নিয়ে প্রশ্ন তুলছেন, ৫ কোটি মানুষ তার জবাব দিয়ে দিয়েছেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরও বলেন, আপনার সৃষ্টি করা এ সংকট আপনাকেই সমাধান করতে হবে। তার অর্থ হলো-চলমান সংসদে আপনার দলকে নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন, জুলাই সনদকে মেনে নিন, গণভোটরে রায় কার্যকর করার জন্য সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তাহলেই সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন শেষ হবে। তা নাহলে জাতির কাছে জবাব দিতে হবে।

বৃহস্পতিবার বগুড়া ও শেরপুরে উপ-নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, আগেই এজেন্টদের স্বাক্ষর নেওয়া, মারপিট, রক্তাক্ত পরিবেশ সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় বিএনপি সরকার প্রমাণ করেছে যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। এতে আরেকটি মাগুরা নির্বাচনের প্রমাণ হলো। তিনি বলেন, সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে। এই অবস্থান থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।

তিনি ১১ দলীয় ঐক্য ঘোষিত কর্মসূচি অনুযায়ী সপ্তাহব্যাপী সারা দেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ, ১১ এপ্রিল দেশের সকল মহানগরী পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি, ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার সফল করার আহ্বান জানান।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, এনসিপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন শিশির, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ প্রমুখ।

জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: জামায়াত এমপি মারদিয়া

রাজধানীতে শিশুদের জন্য জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আহত সাংবাদিক রাশিদুল হাসানের আরোগ্য কামনা জামায়াতের

কালিহাতীতে ট্রাক উল্টে নিহত ১৫, জামায়াতের শোক

ইসলামী ব্যাংকে সরকারের ‘অযাচিত হস্তক্ষেপে’ জামায়াতের নিন্দা

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়

রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ

ইসলামী ব্যাংক নিয়ে চলছে বহুবিধ ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

ভিন্নমত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা উদ্বেগজনক

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ