হোম > খেলা

আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল

স্পোর্টস রিপোর্টার

ভারতের প্রভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে আইসিসি। এরপর বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করে আরো বেশি সমালোচিত হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। গত সোমবার এক ই-মেইলে বাংলাদেশের সাংবাদিকদের আইসিসি জানায়, তারা বিশ্বকাপ কাভার দিতে পারবেন না। অ্যাক্রিডিটেশনের জন্য তাদের আবেদন বাতিল করা হয়েছে। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের ব্যাপারে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।


বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, ‘গতকালই (সোমবার) সিদ্ধান্তটা আমাদের কাছে এসেছে। আমরা আইসিসির কাছে জানতে চেয়েছি-কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয়। তবে সংক্ষেপে বললে আমরা কারণ জানতে চেয়েছি।’

অতীতে আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশ অংশ না নিলেও সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন পেয়েছেন। এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করল আইসিসি। আমজাদ হোসেন বলেন, ‘আমরা মনে করি যেকোনো পরিস্থিতিতেই আমাদের সাংবাদিকদের সুযোগ পাওয়া উচিত ছিল।’


অন্যদিকে ভারতের গণ্যমাধ্যমের খবর, বাংলাদেশের সাংবাদিকদের ভিসা ও অ্যাক্রিডিটেশন না দেওয়ার পেছনে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিষয়ই প্রধান কারণ। বাংলাদেশ সরকার বারবার বলেছে, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে যাওয়া নিরাপদ নয়। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ভিসা ও অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি। এতে স্বয়ং আইসিসিই প্রমাণ করল বাংলাদেশিদের জন্য ভারত নিরাপদ জায়গা নয়।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট