হোম > খেলা

মালদ্বীপে চার জাতির ফুটবলে বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার

চলতি বছরের জুন-জুলাইয়ে মালদ্বীপে চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে কি না—সেটি এখনো চূড়ান্ত হয়নি। ৭৫ বছর পূর্তি উপলক্ষে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম)।

আসন্ন টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও শ্রীলঙ্কা ও নেপাল খেলবে। এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণজয়ন্তী টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশও। সেবার ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। ২৫ বছর আগে টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হেরেছিল বাংলাদেশ।

১৯৫০ সালে মালদ্বীপ ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠিত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে একটি বিশেষ ফুটবল উৎসবের আয়োজন করা হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে আসন্ন টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়েছে।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের