হোম > খেলা

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ার জেসি

স্পোর্টস রিপোর্টার

নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে নতুন এক ইতিহাস তৈরি হতে যাচ্ছে। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ শুধু খেলোয়াড়দের লড়াই নয়, বরং ইতিহাসের সাক্ষী হওয়ারও সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারিংয়ে।


প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নারী আম্পায়ার পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এই কৃতিত্বের সাক্ষী হচ্ছেন আম্পায়ার সাথিরা জাকির জেসি। ৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে দুই ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান, টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তবে সবচেয়ে আলাদা আলো থাকবে চতুর্থ আম্পায়ারের ওপর—তিনি সাথিরা জাকির জেসি।


পুরো সিরিজেই আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন জেসি। ১ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে জেসি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আর ৩ সেপ্টেম্বর তৃতীয় এবং শেষ ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার জেসির পদচারণ সাহস আর নিষ্ঠার গল্প। এরই মধ্যে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে অনন্য অভিজ্ঞতা হয়েছে তার।


এবার পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নতুন ভূমিকায় দেখা যাবে। জেসির এই অর্জন শুধুই ব্যক্তিগত সাফল্য নয়। বাংলাদেশের নারী ক্রিকেট ও আম্পায়ারিংয়ের অগ্রযাত্রায় কৃতিত্বপূর্ণ মাইলফলকও বটে।

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার