হোম > খেলা

মাঠে নামছেন সাকিব-মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক

বদলি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে একইভাবে সাকিব আল হাসানকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। নিজ নিজ লিগে আজ রোববার মাঠে নামবে এই দুই দল। তাই মাঠে দেখা যেতে পারে সাকিব ও মোস্তাফিজকে।

আজ অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটান্সকে আতিথেয়তা দেবে দিল্লি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের। জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে এই বাঁহাতি পেসারকে ভিড়িয়েছে দিল্লি। এর আগেও দুই মৌসুম ভারতের রাজধানী পাড়ার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন মোস্তাফিজ।

লাহোর মাঠে নামবে দিল্লির এক ঘণ্টা পর। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি। গ্রুপপর্বে এটাই লাহোরের শেষ ম্যাচ। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গত নভেম্বরের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তারকা অলরাউন্ডারকে। এবার অপেক্ষা ফুরানোর পালা বাংলাদেশের সাবেক অধিনায়কের সামনে। ড্যারেল মিচেলের পরিবর্তে তাকে নিয়েছে লাহোর। এ ছাড়া ফের পিএসএল শুরু হওয়ার পর বাংলাদেশি লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকেও পাচ্ছে না তারা। তাই লাহোরের লিগ পর্বের শেষ ম্যাচের একাদশে সাকিবের খেলার সম্ভাবনা বেশি।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও