হোম > খেলা

ওসিএ’র নতুন সভাপতি শেখ জোয়াদ, এশিয়ার আরচ্যারির পাশে থাকার আশ্বাস

স্পোর্টস রিপোর্টার

অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া’র (ওসিএ) নতুন সভাপতি নির্বাচন হয়েছেন কাতারের শেখ জোয়াদ বিন হামাদ আল থানি। রণবীর সিং শারীরিক অসুস্থতার জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে প্রতিনিধিদের সমর্থনে সভাপতি নির্বাচিত হন শেখ জোয়াদ।

গতকাল উজবেকিস্তানের তাসখন্তে ওসিএ’র ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হন। ২০২৮ সাল পর্যন্ত তিনি দায়িত্ব এশিয়ান অলিম্পিকর সভাপতির দায়িত্ব পালন করবেন।।শেখ জোয়াদ সভাপতি হওয়ার আগ থেকেই নিজ দেশ কাতার ও অলিম্পিক এশিয়ার সাথে সম্পৃক্ত। তিনি কাতার অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং ওসিএ’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

সভায় এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলও ছিলেন। ওসিএ নতুন সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত হয়েছে তার। সাক্ষাতে শেখ জোয়াদ এশিয়ার আরচ্যারির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এ নিয়ে রাজীব উদ্দিনের ভাষ্য,, ‘আসন্ন এশিয়ান গেমসে আরচ্যারি ডিসিপ্লিন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এশিয়ান আরচ্যারির উন্নয়ন ও বিকাশে ওসিএ ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়াকে সর্বাত্নক সহযোগিতাক করার আশ্বাস দিয়েছেন। আরচ্যারি নিয়ে আরো বিশেষভাবে আলোচনা ও কাজের জন্য কাতারে যাওয়ার দাওয়াত দিয়েছেন।’

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

কলম্বোতেও কোণঠাসা শ্রীলঙ্কা

ব্রাজিল এসে খেললেই বাংলাদেশের ফুটবলের কোনো পরিবর্তন আসবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সোচ্চার কিংবদন্তি ফুটবলাররা

মৃত্যু মামলায় আদালতে জমা ম্যারাডোনার বাবার মেডিকেল রিপোর্ট!