হোম > খেলা

আলো ছড়ালেন রিশাদ

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলতে গিয়ে আলো ছড়াচ্ছেন বাংলাদশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার ব্রিসবেন হিটের বিপক্ষেও আলো ছড়ালেন রিশাদ। আজ ঘরের মাঠে বুধবার ব্রিসবেনের বিপক্ষে রিশাদের বোলিং ফিগার ছিল ৪-০-২৭-২! দুটি উইকেটই পেয়েছেন তিনি নিজের শেষ দুই ওভারে, তাও আবার স্রেফ ছয় রান দিয়ে! সব মিলিয়ে এখন পর্যন্ত ৯ ইনিংসে বোলিং করে ১৩ শিকার ধরেছেন রিশাদ। সেরা বোলিং ২৬ রানে তিন উইকেট।

টস হেরে ফিল্ডিং নেওয়া হ্যারিকেনসের পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং পান রিশাদ। উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি তার ওভারে পাঁচটি সিঙ্গেল নেন। এরপর নবম ওভারে হাতে বল পেয়ে রান খরচ করেন। ওভারটিতে ১৬ রান দেন রিশাদ। নিজের তৃতীয় ও ইনিংসের চতুর্দশ ওভারে ফের বোলিংয়ে এসে পাঁচ রান দিয়ে ফেরান ম্যাট রেনেশকে।

শেষের আগের ওভারে রিশাদের ওপর আস্থা রাখেন হোবার্ট হ্যারিকেন্সের অধিনায়ক ন্যাথান এলিস। দারুণ বোলিংয়ে প্রতিদানও দেন রিশাদ। প্রথম ডেলিভারিতে ডট। পরের বলটি রিভার্স সুইপ করলেও রান আসেনি। তৃতীয় বলে দেন এক রান। চতুর্থ বলটি এবার রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যাটেই লাগাতে পারেননি পিয়ারসন। পঞ্চম বলটি উড়িয়ে মারেন লাবুশেন। ডিপ লং-অনে ধরা পড়েন মিচেল ওয়েনের হাতে। শেষ বল ডট দেন।

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচ জিতল চীন, বাংলাদেশ হৃদয়

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের শুধু মুস্তাফিজ-রিশাদ

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় : শহীদ আফ্রিদি