হোম > খেলা

প্রথম দল হিসেবে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইটÑএমন সমীকরণে মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয় সহজ জয়। নেপালের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

মুম্বাইয়ে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩৩ রানে থামে নেপালের ইনিংস। সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া নেপালের আশা ছিল জয়ের। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ নেপালিরা। উইন্ডিজ বোলারদের বিপক্ষে ব্যাটাররা ছিলেন ব্যর্থ।

সেই ব্যর্থতার মাঝে খানিকটা আশার আলো জ্বালান দীপেন্দ্র সিং আইরে। ৪৭ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষদিকে সম্পাল কামি ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাতে ৮ উইকেটে ১৩৩ রানে থামে নেপালের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ২৭ রানে নেন ৪ উইকেট। দারুণ বোলিং করে ম্যাচসেরা হয়েছেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া ম্যাথু ফোর্ড ১০ রানে নেন এক উইকেট।

জবাবে দলীয় ৪৩ রানের মাথায় ওপেনার ব্রেন্ডন কিংকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি আরেক ওপেনার শাই হোপ ও তিনে নামা শিমরন হেটমায়ার। ক্যারিয়ারের দশম ফিফটির দেখা পাওয়া হোপ ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া হেটমায়ারের ব্যাটে আসে ৩২ বলে ৪৬ রান। তাতে ২৮ বল আগে ৯ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের হয়ে নন্দন যাদব ২৪ রানে নেন এক উইকেট।

এই জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ক্যারিবিয়ানরা।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল : ১৩৩/৮, ২০ ওভার (দীপেন্দ্র ৫৮, সম্পাল ২৬*, হোল্ডার ৪/২৭)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৩৪/১, ১৫.২ ওভার (হোপ ৬১*, হেটমায়ার ৪৬*, নন্দন ১/২৪)।

ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জেসন হোল্ডার।

পাকিস্তানের সামনে লক্ষ্য ১৭৬

নতুন নিয়মে হবে চ্যাম্পিয়নশিপ!

জিতেও বাদ যুক্তরাষ্ট্র!

ম্যানসিটির জয়, পরের রাউন্ডে লিভারপুল

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

১৬-১৭ ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্ট শুরু

বৃষ্টির চোখ রাঙানি, অনিশ্চয়তায় ভারত–পাকিস্তান ম্যাচ

মন্ত্রী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম ইকবাল

ভিনিসিয়ুসের জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ, পিছিয়ে বার্সেলোনা

মাঠে মহাযুদ্ধ, পেছনে রাজনৈতিক উত্তাপ