হোম > খেলা

দিল্লির একাদশে মোস্তাফিজ, শুরুতেই তুলে নিলেন উইকেট

স্পোর্টস ডেস্ক

দিল্লির জার্সিতে মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজও খেলছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসার। নিজের করা প্রথম ওভারেই প্রিয়াংশ আরিয়াকে ত্রিস্টান স্তাবসের ক্যাচ বানিয়ে বিদায় করেছেন মোস্তাফিজ।

জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আইপিএলের এবারের আসরে সুযোগ পেয়েই নিজের সেরাটা দিচ্ছেন মোস্তাফিজ। দারুণভাবে রান আটকে রাখার পাশপাশি উইকেট তুলে নেওয়ার কাজটিও করছেন এই পেসার। তারই ধারাবাহিকতায় পাঞ্জাবের বিপক্ষেও দেখালেন ঝলক।

নিজের প্রথম ওভারেই পাঞ্জাবের নতুন তারকা আরিয়াকে ফাঁদে ফেলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসারের শর্ট লেংথের বলটা মারতে গিয়েই টাইমিং গড়বড় করে ফেলেন আরিয়া। দারুণ দক্ষতায় সেই বল তালুবন্দি করেন স্টাবস। অবশ্য পরের ওভারেই একটি করে চার-ছক্কায় ১৪ রান হজম করেন ফিজ।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও