হোম > খেলা

বাংলাদেশ-ভারত মুখোমুখি

সাফ ফুটসাল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

আজ থেকে থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো শুরু হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ফুটসাল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে উদ্বোধনী দিনে ব্যাংককের নানথাবুড়ি স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত পরস্পরের মুখোমুখি হচ্ছে। দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

সাফ ফুটসালে প্রথমবার খেলার অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ। ফুটসালের আন্তর্জাতিক অঙ্গণে মাত্রই পা দিয়েছে বাংলাদেশ পুরুষ দল। কিছুদিন আগে এশিয়ান কাপ বাছাই খেলেছেন লাল-সবুজ জার্সিধারীরা। অবশ্য ২০১৮ সালে একবার এশিয়ান বাছাই খেলেছিল বাংলাদেশ নারী ফুটসাল দলও। এরপর আর সেভাবে এগোয়নি দেশের নারী ফুটসাল। তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ফুটসালে।

সাফে বাংলাদেশ ফুটসাল দলের নেতৃত্বে আছেন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইন্তিশার মোস্তফা চৌধুরী। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে আছেন মো. তুহিন ও কাজী ইব্রাহিম আহমেদ। বাংলাদেশ দলের ডাগআউটে প্রধান কোচ হিসেবে থাকবেন অভিজ্ঞ ইরানি কোচ সাঈদ খোদারাওমি। তার অধীনেই প্রথমবারের মতো সাফ ফুটসালে নিজেদের শক্তি প্রদর্শন করতে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা।

দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইমরানুর রহমান। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার অন্য ছয়টি দেশÑভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা। রাউন্ড রবিন ফরম্যাটে হবে টুর্নামেন্ট। সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!