হোম > খেলা

সেমিফাইনালে উঠেছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া

জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার

পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চলমান টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া। আগামীকাল বুধবার দুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে পঞ্চগড়ের মুখোমুখি হবে যশোর। বিকাল ৩টায় পরের সেমিফাইনালে ঢাকার প্রতিপক্ষ কুষ্টিয়া।

প্রতিযোগিতার তৃতীয় দিনে মঙ্গলবার জয় পেয়েছে কুষ্টিয়া, জামালপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা। তৃতীয় দিনে ঢাকা দুটি ম্যাচে অংশ নিয়ে সবকটিতেই জয় পেয়েছে। একটি ম্যাচে দলটি ৩১-৩ গোলে হারায় ফরিদপুরকে। প্রথমার্ধে ঢাকা ১৭-২ গোলে এগিয়ে ছিল।

এরপর অন্য ম্যাচে ঢাকা ৩৪-২৩ গোলে জয় পায় যশোরের বিপক্ষে। এ ম্যাচে প্রথমার্ধে ঢাকা এগিয়ে ছিল ১৮-১৩ গোলে। অপর খেলায় পঞ্চগড় ৩৪-১৭ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। জয়ী দল প্রথমার্ধে ১৬-১০ গোলে এগিয়ে ছিল। এদিন কুষ্টিয়াও দুই ম্যাচে অংশ নিয়ে দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা। এক ম্যাচে কুষ্টিয়া ২৮-১৫ গোলে মাদারীপুরকে হারিয়েছে। প্রথমার্ধে কুষ্টিয়া ১৫-০৫ গোলে এগিয়ে ছিল।

দিনের অন্য খেলায় কুষ্টিয়া ২৮-১৬ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে। প্রথমার্ধে ১২-০৪ গোলে কুষ্টিয়া এগিয়ে ছিল। তবে দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৮-২৭ গোলে চাঁপাইনবাবগঞ্জ হারিয়েছে ময়মনসিংহকে। প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল চাঁপাইনবাবগঞ্জ। দিনের অন্য খেলায় জামালপুর ২৪-১৩ গোলে হারিয়েছে নড়াইলকে। প্রথমার্ধে ১৩-০৪ গোলে জামালপুর এগিয়ে ছিল।

স্পেনে সম্মাননা পাচ্ছেন মেসি, ইন্টার মিয়ামির ম্যাচে অনিশ্চয়তা

আপিল করেও লাভ হলো না, চার ম্যাচই বাইরে ভিনিসিয়ুস

দিয়াবাতে ও রবসনের গোলে জয়ের ছন্দে মোহামেডান ও কিংস

'বাজে আম্পায়ারিংয়ে' ম্লান সাদিয়ার লড়াই

লড়াই করে হারল বাংলাদেশ, শিরোপা শ্রীলঙ্কার

বিওএ কার্যনির্বাহী কমিটি, মহাসচিব কিছুই জানেন না!

ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো

অবসরের আগে বাংলাদেশের জার্সিতে ফিরতে চান জাহানারা

ছোট পর্দায় থাকছে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার