হোম > খেলা

সিরিজ বাঁচানোর লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে দুই দল।

প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পাওয়া পাকিস্তান এই ম্যাচে জয় অথবা ড্র ছাড়া কিছু ভাবছে না। দুটোর একটা হলেই সিরিজ জিতে যাবে শান মাসুদের দল। এদিকে প্রোটিয়ারা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে তাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। টানা ১০ টেস্ট জেতা এইডেন মার্করামের দল এক ম্যাচের ক্ষত ফেলে ঘুরে দাঁড়াতে চায়।

এই ম্যাচ জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে থাকবে পাকিস্তান। প্রথম ম্যাচের ৫ উইকেটে জয়ের সঙ্গে ঘরের মাঠে সুবিধাটা পাকিস্তানেরই পাওয়ার কথা। তবে প্রোটিয়ারা প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে মরণ কামড় দিতে প্রস্তুত।

উইকেটের কথা বিবেচনা করে কেশভ মহারাজকে খেলানোর কথা ভাবছে তারা। তারা তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নামার কথাও চিন্তা করছে। এদিকে, এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনাই বেশি পাকিস্তানের। এবার দেখার পালা পার্থক্য কারা গড়ে দেয়।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের