হোম > খেলা

পাকিস্তানের জালে গোলবন্যা বাংলাদেশের

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডে চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ। আজ তারা ৯-১ গোলে হারায় পাকিস্তানকে। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করলেন সাবিনা খাতুনরা। এতে শিরোপা জয়ের প্রত্যাশা আরো জোরালো হলো তাদের। এ নিয়ে পাঁচ ম্যাচ খেলে অপরাজিত থাকা বাংলাদেশ চারটিতে জয় ও একটি ড্র করে। তাদের অর্জন সর্বোচ্চ ১৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলে বাংলাদেশের পেছনে রয়েছে ভারত ও ভুটান।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে মিশন শুরু করেছিলেন বাংলাদেশের মেয়েরা। এরপর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলো ড্র করেন তারা। তবে পরের ম্যাচগুলোয় টানা জয়ের ছন্দ ধরে রাখলেন লাল-সবুজের জার্সিধারীরা। নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারানোর পর পাকিস্তানের বিপক্ষেও গোলোৎসব করল বাংলাদেশ। আগামীকাল রোববার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। সাফ নারী ফুটসালের খেলাগুলো হচ্ছে রাউন্ড রবিন পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে।

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান জোড়া গোল করেন। বাংলাদেশর পক্ষে অপর গোলটি করেন ইয়ামিন নীলা।

ম্যাচ শেষে সাবিনা খাতুন বলেন, ‘আমাদের পঞ্চম ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে এবং আমরা খুব ভালো ব্যবধানে জিতেছি। আরেকটি ম্যাচ বাকি আছে। আগামী পরশুদিন (রোববার) মালদ্বীপের সঙ্গে। আমাদের জন্য দোয়া করবেন, যেন ম্যাচটি ভালোভাবে শেষ করে ভালো রেজাল্ট নিয়ে দেশের মানুষকে খুশি করতে পারি।’

কালো মাস্কের আড়ালে অদম্য ফেরার গল্প

বাবা হত্যা আর ভাই নিখোঁজের ট্র্যাজেডি পেরিয়ে বিশ্বমঞ্চের নায়ক আয়মান

ভোজিনিয়ার মায়ের জন্য ভিসার ব্যবস্থা করছে মার্কিন প্রশাসন

মেসিকে গোলের সুযোগ আমরাই করে দিয়েছি: আলজেরিয়া কোচ

চাকরি হারালেন তুরস্কের অভিজ্ঞ ধারাভাষ্যকার

সবকিছুই এখন মেসির কাছে ‘বোনাস’

লিওনেল ‘রেকর্ড’ মেসি

গিনেস বুকে জায়গা করে নিলো কুরাসাও

ব্রাজিল শিবিরে স্বস্তি, অনুশীলনে ফিরেছেন নেইমার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ