হোম > খেলা

র‌্যাংকিংয়ে গ্রিন-মার্শ-হেডের উন্নতি

স্পোর্টস ডেস্ক

একই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ত্রয়ী তারকা- ক্যামেরন গ্রিন (১১৮*), মিচেল মার্শ (১০০) ও ট্রাভিস হেড (১৪২)। তাদের জাদুকরী তিন অঙ্কের স্কোরে মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে গেছে স্বাগতিক অজিরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি আদায় করে স্বীকৃতিও পেলেন এবার তারা। মারকুটে সেঞ্চুরির সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে গ্রিনের। খুশির খবর পেয়েছেন ম্যাচটির বাকি দুই সেঞ্চুরিয়ানও। আজ বুধবার পুরুষদের ওয়ানডে ব্যাটসম্যানদের হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।


আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ৪০ ধাপ এগিয়েছেন গ্রিন। এখন রয়েছেন ক্যারিয়ারসেরা ৭৮তম স্থানে। র‌্যাংকিংয়ে তার আগের সেরা অবস্থান ছিল ৮৭তম। মার্শ এগিয়েছেন চার ধাপ। উঠে গেছেন ৪৪তম স্থানে। আর এক ধাপ উন্নতি করে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের সঙ্গে যুগ্মভাবে ১১তম স্থানে আছেন হেড।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট