হোম > খেলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার ফোরে পৌঁছে গেছে বাংলাদেশ নিজেদের গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোরে পা রেখেছে আজিজুল হাকিম তামিমের দল। ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের বোলিং তোপের মুখে ৫০ ওভারে ১৯৯ রান করতে পারে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ৫১ বল হাতে রেখে ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশের যুবারা।

সুপার ফোরে উঠতে হলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন সমীকরণে খেলতে নেমে অর্ধেক কাজটা ভালোভাবেই সম্পন্ন করেন বাংলাদেশের বোলাররা। হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারেই সাজঘরের পথ ধরেন যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার। চাপ সামলে নেওয়ার চেষ্টা চালান ওপেনার সাহিল গার্গ (৩৫) ও উৎকর্ষ শ্রীভাস্তব (৩৯)। তাদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেন আদনিত জাম্ব।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। আর দুটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান তুলে নেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। জাওয়াদ ৪২ বলে ৪৭ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর রিফাতও ৩০ রান করে ফিরে যান দ্রুত। বাকি পথ পাড়ি দেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। আজিজুল ৬৪ রান করে ফেরেন জয়ের কাছাকাছি এসে। কালাম ৩০ ও রিজান ২০ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ : ৫০ ওভারে ১৯৯/১০ (জাম্ব ৬৮*, শ্রীবাস্তব ৩৯; ইমন ৩/৪১, রিজান ২/২৭)

বাংলাদেশ ৪১.৩ ওভারে : ২০১/৩ (আজিজুল ৬৪, জাওয়াদ ৪৭; আপ্পিলদি ১/২৭, সাহিল ১/৩২)

ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা