হোম > খেলা

বাংলাদেশের ম্যাচ সরলে ভারতের ক্ষতি ৩০ কোটি!

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের অবস্থানি এখন দুই মেরুতে। এর মাঝেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে শুরু হয়ে গেছে হিসাব-নিকাশ। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরলে স্বাগতিকদের কত ক্ষতি হতে পারে?এমন প্রশ্নের উত্তর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তাদের প্রতিবেদন অনুযায়ী, যদি বাংলাদেশের ম্যাচগুলো পুরোপুরি সরানো হয় এবং একই ভেন্যুতে কোনো ম্যাচ না দেওয়া হয়, তাহলে আনুমানিক সাত থেকে ৩০ কোটি টাকার সমপরিমাণ আয় ঝুঁকির মুখে পড়তে পারে। হিসাবটি ধরা হয়েছে ৬০-৯০ শতাংশ দর্শক উপস্থিতি এবং গড়ে ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা টিকিটমূল্য হিসাব ধরে।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশের তিনটি ম্যাচ নির্ধারিত ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, নেপালের বিপক্ষে। ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়েতে চারটি বাংলাদেশ ম্যাচ মিলিয়ে সর্বোচ্চ প্রায় দুই লাখ ২২ হাজার আসনের টিকিট ছিল।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের