হোম > খেলা

মুশফিককে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ব্লেসিং মুজারাবানির ৪২তম ওভার শেষেই চা বিরতিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়দের। কিন্তু মুশফিকুর রহিমের সৌজন্যে ২ বল আগেই বিরতিতে যায় তারা।

মুজারাবানির করা সে ওভারের চতুর্থ বলে স্লিপে জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন মুশফিক। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২০ বলে ৪ রান করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এর আগে প্রথম ইনিংসেও মাত্র ৪ রান করে আউট হন মুশফিক। সব মিলিয়ে সিলেট টেস্টটা ব্যাট হাতে খুব বাজে গেল সাবেক অধিনায়কের।

মুশফিকের বিদায়ে ১৫৫ রানে ৪ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ। ৭৩ রানের লিড পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। ৪৪ রানে অপরাজিত থেকে শেষ সেশনে ব্যাট করতে নামবেন দলপতি নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গী হবেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। বাংলাদেশের পতন হওয়া ৪ উইকেটের মধ্যে তিনটাই নিয়েছেন মুজারাবানি। ৩৫ রান খরচ করেছেন এই দীর্ঘদেহী পেসার। বাকিটা পকেটে পুরেছেন ভিক্টর নাইয়োচি।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন