হোম > খেলা

কোচিং কোর্সে সানজিদা

স্পোর্টস রিপোর্টার

সানজিদা আক্তার

বাংলাদেশ জাতীয় নারী দলে ডাক পাননি সানজিদা আক্তার। বর্তমানে ভুটান লিগে থিম্পু সিটির হয়ে খেলছেন। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করার পর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ফুটবলার বাফুফের কোচিং কোর্সে নাম লিখিয়েছেন। এরই মধ্যে কোচিং কোর্সে অংশ নিতে ক্লাব থিম্পু সিটি থেকে ছুটি নিয়ে দেশে এসেছেন সানজিদা।

গত সোমবার থেকে বাফুফের উদ্যোগে এএফসি ‘বি’ কোচিং কোর্স শুরু হয়েছে। অন্যদিকে, এশিয়া কাপ নিশ্চিত করা দলের অন্যতম সদস্য শিউলি আজিমও ‘বি’ লাইসেন্স কোর্স করছেন। পাঁচ নারী ফুটবলার কোচিং কোর্স করছেন। বাফুফে আয়োজিত কোচিং কোর্সে মোট ২৪ জন অংশ নিয়েছেন। ‘বি’ লাইসেন্স কোচিং কোর্সের ফি ৫০ হাজার টাকা। নারী ফুটবলারদের কোচিংয়ে উৎসাহিত করতে তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা রাখা হয়।

এবারের ‘বি’ লাইসেন্সের প্রথম অংশ ৭ থেকে ১৭ জুলাই ও দ্বিতীয় অংশ ১৯ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ইনস্ট্রাক্টর হিসেবে কোর্স পরিচালনা করছেন।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন