হোম > খেলা

ফের দিল্লিতে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের নিলামে অবিক্রিত ছিলেন মোস্তাফিজুর রহমান। অবশেষে কোটি টাকার টুর্নামেন্টটির শেষ ভাগে এসে দল পেলেন এই বাঁহাতি তারকা পেসার। তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এক বার্তায় ফ্রাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।

আইপিএল ক্যারিয়ারে তৃতীয়বারের মতো দিল্লির হয়ে খেলতে দেখা যাবে মোস্তাফিজকে। এর আগে ২০২২ ও ২০২৩ সালের আসরে ভারতের রাজধানী পাড়ার ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন কাটার মাস্টার হিসেবে পরিচিত এই বোলার।

এবার ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি। সাময়িক বন্ধ হওয়ার পর ফের আইপিএল শুরুর ঘোষণা আসলেও অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ককে পাবে না দিল্লি। তাই তার পরিবর্তে মোস্তাফিজকে দলে টানল ফ্রাঞ্চাইজিটি।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মোস্তাফিজুরের ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে লিখেছে, ‘দুই বছর পর মোস্তাফিজুর রহমান ফিরে এসেছেন। তিনি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের স্থলাভিষিক্ত হয়েছেন। ম্যাকগার্ক বাকি মৌসুমে খেলতে পারবেন না।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও