হোম > খেলা

গুলশানে লিটন, দলহীন মোস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবালের মালিকানাধীন দল গুলশান ক্রিকেটে খেলবেন লিটন দাস। আজ রবিবার লিটনের দল পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন তামিম ইকবাল।

ডিপিএলের আনুষ্ঠানিক দল-বদলের সময় সিসিডিএম থেকে দল-বদলের টোকেন তোলেন লিটন দাস। তখনই জানা গিয়েছিল গত আসরের দল আবাহনীর জার্সিতে খেলবেন না। তখন গুঞ্জন উঠেছিল হয়তো লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাবেন লিটন। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় তাকে ভেড়ায়নি দলটি।

লিজেন্ডস অব রূপগঞ্জ তাকে না নেওয়ার সিদ্ধান্ত নিলে ফের দলহীন হয়ে পড়েন লিটন। দল-বদলের পর জানা যায় লিটন হয়তো গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিতে পারেন। তবে সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এবার সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল।

লিটন দল পেলেও এখনও দল পাননি পেসার মোস্তাফিজুর রহমান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে খেলা এই ক্রিকেটার এবার সিসিডিএম থেকে টোকেনও তোলেননি। তবে জানিয়ে দিয়েছেন, তিনি প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন না। এমন কী কোন দলের সঙ্গে আলোচনা আগাননি এই বাঁহাতি ক্রিকেটার।

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড