হোম > খেলা

পাকিস্তানের বাংলাদেশ সফর পেছানোর শঙ্কা

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু হবে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল। টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এবার খানিকটা দেরিতে শুরু হচ্ছে পিএসএলের এই আসর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে পিএসএলের ১১তম আসর।

পাঁচ দলের এই টুর্নামেন্ট এবার আট দলে উন্নীত করার চিন্তা ভাবনায় আছে পিসিবি। এই টুর্নামেন্টের যে সূচি দিয়েছে, এ সময়ের মধ্যেই হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

পিএসএলের কারণে তাই খানিকটা শঙ্কায় পড়েছে পাকিস্তান দলের বাংলাদেশ সফর। এ নিয়ে পিসিবি সভাপতি মহসিন নকভি বলেন, ‘সিরিজটি পুনর্নির্ধারণ করা হবে। দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। ম্যাচসংখ্যা কোনোভাবেই কমানো হবে না।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী এপ্রিলে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের আসার কথা রয়েছে পাকিস্তানের।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান