হোম > খেলা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক

প্রথমে পিছিয়ে পড়ার হতাশা কাটিয়ে জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শেষ মুহূর্তে গোল হজম করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিও'র সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচে ২৫ মিনিটে এগিয়ে যায় লিও। এ সময় ইউনাইটেডের জালে বল জড়ান আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার থিয়াগো আলমাদা। যদিও এই গোলের ওপর দাঁড়িয়ে বিরতিতে যেতে পারেনি স্বাগতিকরা। ইয়োরোর কল্যাণে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে ইউনাইটেড।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ইউনাইটেড। স্কোরশিটে নাম লিখান সফরকারী দলের জশুয়া জির্কজি। এই ব্যবধানে ধরে রেখে ম্যাচ প্রায় শেষই করতে যাচ্ছিল ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তাদের জয়ের স্বপ্ন ভঙ্গ করে লিও৷ রায়ান চের্কির গোলে ম্যাচে ফেরে তারা। তাই সেমিফাইনালে উঠার জন্য দ্বিতীয় লেগের দিকে তাকিয়ে থাকতে হবে উভয় দলকে।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?