হোম > খেলা

দলের হার দেখলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান সিরি’এতে টেবিলের শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গার বিপক্ষে আগের ম্যাচে নেইমার জুনিয়রের একমাত্র গোলে ভর দিয়ে জয় পায় সান্তোস। সে ম্যাচের সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে এবার মাঝের সারির দল মিরাসলের কাছে ৩-০ গোলে হারল তারা।

ফ্ল্যামেঙ্গার বিপক্ষে জয়সূচক গোল এনে দিলেও মিরাসল ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি নেইমারকে। তার দলও পারেনি হার এড়াতে। প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও সান্তোসের আক্রমণ ছিল নির্বিষ। স্বাগতিকদের গোল অভিমুখে আটটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি সান্তোস।

প্রথমার্ধেই সবগুলো গোল হজম করে সান্তোস। মিরাসলের হয়ে ৬৯ মিনিটে ডেডলক ভাঙেন সিকো। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান ডি সিলভা। যোগ করা সময়ে স্কোরলাইন ৩-০ করেন রেনাতো। টেবিলের ১৪ নম্বরে আছে সান্তোস। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ সমান পয়েন্ট। সাতে উঠে এসেছে মিরাসল। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন