হোম > খেলা

পাকিস্তানের বোলিং তোপে শ্রীলঙ্কার মামুলি পুঁজি

স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ছিল জয়ে ফেরার। এমন ম্যাচে ভালো ব্যাটিং করতে পারল না শ্রীলঙ্কা। পাকিস্তানের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করতে পেরেছে তারা। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারে ৬ রান তুলেছে পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা। দুজনে মিলে ৩ ওভারেই তুলে নেন ৩০ রান। লঙ্কানরা আরো চড়াও হওয়ার ইঙ্গিত দিতেই আঘাত হানেন ফাহিম আশরাফ। ১২ বলে ২২ রান মিশারাকে ফখর জামানের ক্যাচ বানিয়ে ফেরান। এরপর কুশল মেন্ডিস ফিরে যান ৩ রান করে।

জানিথ লিয়ানাগেকে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন অন্য ওপেনার নিসাঙ্কা। দুজনের জুটিতে দল পঞ্চাশ পার হয়। নিসাঙ্কা ১৭ রান করে ফিরলে ভাঙে জুটি। খানিকবাদে টানা দুই বলে ফিরে যান কুশল পেরেরা ও দাসুন শানাকা। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কানদের ব্যাটিং। সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এক লিয়ানাগেই অপরাজিত ছিলেন ৩৮ বলে ৪১ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। ৪ ওভারের কোটায় রান দিয়েছেন মাত্র ১৭। ১টি করে উইকেট নেন সালমান মির্জা, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১২৮/৭ (লিয়ানাগে ৪১*, পেরেরা ২৫, মিশারা ২২; নাওয়াজ ৩/১৬, ফাহিম ১/১৫, সালমান ১/২৬)। অসমাপ্ত

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ