হোম > খেলা > ক্রিকেট

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান করেছিল ৪৩৪। ব্যাট হাতে তার দারুণ জবাব দিল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৪০৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে মাত্র ৩০ রানে। হাতে অক্ষত আরো ছয় উইকেট। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন শ্রীলঙ্কার হাতে।

দিনের শেষভাগে পাকিস্তানি বোলারদের রীতিমতো শাসন করেছেন লঙ্কান দুই ব্যাটার। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশাল মেন্ডিস। দুজনেই সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। পঞ্চম উইকেটে তারা ২৪৯ রানের জুটি গড়ে আরো অনেকদূর এগিয়ে যাওয়ার অপেক্ষায়। পাকিস্তানের বোলিং আক্রমণকে কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছেন তারা।

দিনের শুরুতে দুজনেই বেশ সতর্ক ভঙ্গিতে ব্যাট করেন। উইকেট বাঁচিয়ে এগোনোর কৌশল নিয়েছিলেন দুজন। তবে ধনাঞ্জয়ার সেঞ্চুরির পর পাল্টে যায় দৃশ্যপট। পাকিস্তানের তরুণ বোলারদের ওপর চড়াও হন তারা। রেজাউল্লাহ ও আরাফাত মিনহাসকে একপ্রকার তুলাধোনো করেন। প্রায় ওয়ানডে স্টাইলে ব্যাট চালান। নতুন বল নিয়েও সুবিধা করতে পারেনি পাকিস্তান।

এর আগে কামিন্দু মেন্ডিসের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন ধনাঞ্জয়া। চতুর্থ উইকেটে দুজন সামাল দেন পাকিস্তানি বোলারদের চাপ। কামিন্দু করেন ৫৮ রান। তাকে ফেরান মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আব্বাস ও সাকিব।

প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান করে। সৌদ শাকিলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৩ রান। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা নেন তিনটি করে উইকেট।

এখন পাকিস্তানের সামনে কঠিন পরীক্ষা। শ্রীলঙ্কার ব্যাটিং শক্তি থামানোই চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে লিড নেওয়ার হাতছানি এখন সফরকারীদের সামনে।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান প্রথম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৪০৪/৪।

*তৃতীয় দিন শেষে।

সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ারের সেরায় হৃদয়

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

লাহোর কালান্দার্সে নতুন দায়িত্বে বুলবুল

পাকিস্তানের দাপটে চাপে শ্রীলঙ্কা

রেকর্ড অষ্টম শিরোপার সামনে খুলনা, জয়ে সিলেট-ময়মনসিংহের

খাজার বিস্ফোরক দাবির পরও স্যান্ডপেপার-কাণ্ডে তদন্তে নারাজ অস্ট্রেলিয়া

দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন

অভিষেকেই দুই ব্যাটারের ফিফটি, প্রথম দিন পাকিস্তানের

৩২৪ রানে ইতিহাসের পাতায় হৃদয়

টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক