হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ড দলের ১১ জনকে অযোগ্য বলছেন জন টেরি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ইংল্যান্ড দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি। তার মতে, বর্তমান স্কোয়াডে থাকা অন্তত ১১ জন ফুটবলার বিশ্বকাপ জেতার মতো মানের নন। একই সঙ্গে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

একটি সাক্ষাৎকারে টেরি বলেন, ইংল্যান্ডের বর্তমান দলটি প্রতিভাবান হলেও স্কোয়াডের বড় একটি অংশ বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়। তার মতে, টুখেল স্কোয়াড নির্বাচনে তিন থেকে চারটি বড় ভুল করেছেন, যার প্রভাব টুর্নামেন্টে দেখা যেতে পারে।

বিশেষ করে কয়েকজন অভিজ্ঞ তারকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি টেরি। তার বিশ্বাস, ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার, মিডফিল্ডার কোল পামার এবং আক্রমণভাগের ফিল ফোডেনকে বিশ্বকাপ দলে রাখা উচিত ছিল। এই তিনজনের অভিজ্ঞতা ও সামর্থ্য ইংল্যান্ডকে আরও শক্তিশালী করতে পারত বলে মনে করেন তিনি।

টুখেলের ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ফুটবলার সুযোগ পেয়েছেন। তবে টেরির মতে, বড় টুর্নামেন্টে শুধু সম্ভাবনা নয়, অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের চাপ সামলাতে অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব অনেক বেশি।

ইংল্যান্ডকে এখনো শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক সময়ে দল নির্বাচন নিয়ে দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের অনেকেই টুখেলের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে সমালোচনা নিয়ে খুব একটা চিন্তিত নন টুখেল। বিশ্বকাপের আগে তিনি জানিয়েছেন, তার দল স্বপ্ন দেখছে এবং বড় কিছু করার বিশ্বাস রাখছে। যদিও নিজেও স্বীকার করেছেন, ইংল্যান্ডকে এখনই টুর্নামেন্টের প্রধান ফেবারিট বলা যাবে না।

২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে?

২০২৬ বিশ্বকাপে বড় পরিবর্তন, ফুটবল টুর্নামেন্টে নতুন যুগের ইঙ্গিত

সোমালি রেফারিকে ঢুকতে না দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধুয়ে দিলেন ইয়ান রাইট

মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ঋতুপর্ণা

রিয়ালে ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো!

উদ্বোধনী ম্যাচে রেফারি ব্রাজিলের উইলটন সাম্পাইও

ঘরে এসেছে নতুন অতিথি, বিশ্বমঞ্চে মন ভালো নেই বাবার

আমেরিকার ভিসা হয়নি, বিশ্বকাপ শুরুর আগেই শেষ সোমালি রেফারির!