হোম > বিশ্ব

ইরান নিয়ে আর বেশি ধৈর্য ধরব না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে আর বেশি ধৈর্য ধরতে পারবেন না। এজন্য দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি না করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরব না। তাদের একটি চুক্তিতে আসা উচিত।’

ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এই পদক্ষেপটি নিরাপত্তার পাশাপাশি ভাবমূর্তি তৈরির জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরো দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতা চান। ট্রাম্প বলেন, ‘(ইরানের সঙ্গে) একটি চুক্তি হোক, সেটা দেখতে চান প্রেসিডেন্ট শি জিনপিং... তিনি হরমুজ প্রণালি আবার খুলে যাক, সেটাও চান।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান