হোম > বিশ্ব

বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হয়ে উঠছে জেন-জি

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্যারিসে তরুণদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ইউরোপের বিভিন্ন দেশে শুক্রবার রাস্তায় নেমেছিলেন শিক্ষার্থীরা। যুদ্ধ বন্ধ, সামাজিক কল্যাণ খাতে ব্যয় সংকোচন প্রত্যাহার, এমনকি পুঁজিবাদের অবসানের দাবিতে স্লোগান তোলে তারা।

ইউরোপে চলমান বিক্ষোভ চলতি বছর বিশ্বজুড়ে তরুণদের অভ্যুত্থানের ধারাবাহিকতায় সাম্প্রতিক সংযোজন। একই সঙ্গে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সাম্প্রতিক নির্বাচনে ফল নির্ধারণে ভূমিকা রাখছে।

বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, হতাশ তরুণেরা বিভিন্ন দেশে নির্বাচনে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করছে। হাঙ্গেরি ও সার্বিয়ায় জাতীয়তাবাদী নেতাদের ক্ষমতা থেকে বিতাড়ন, আমেরিকার মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে প্রথমবারের মতো উগ্র রক্ষণশীলদের বিজয়ে এ চালিকাশক্তি কাজ করেছে। ফ্রান্স ও স্পেনে আসন্ন নির্বাচনেও এ তরুণ শক্তি বড় ধরনের প্রভাব ফেলবে।

ব্রিটেনের সোশ্যালিস্ট স্টুডেন্টসের ন্যাশনাল চেয়ার অ্যাডাম পাওয়েল-ডেভিস বলেন, ‘আমাদের প্রজন্মের সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু সংযুক্ত না করে ভাবনা দিনে দিনে কঠিন হয়ে পড়ছে।’ ২৭ বছর বয়সি েই নেতা বলেন, ‘এটি শুধু বিশেষ কোনো দেশের ক্ষেত্রেই নয়, বিশ্বজুড়েই এমন পরিস্থিতি চলছে।’

তরুণদের এ ক্ষোভের উপকারভোগীরা আদর্শিকভাবে বিভিন্ন ধারায় বিভক্ত। এদের মধ্যে মধ্যপন্থিরা যেমন আছেন, তেমনি আছেন চরম উদারপন্থি ও উগ্র রক্ষণশীল রাজনীতিবিদেরা, যারা বর্তমান অস্থির বিশ্বব্যবস্থার সমস্যাগুলোর এমন কিছু কঠোর ও স্পষ্ট সমাধান দিচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই জনপ্রিয় হয়ে উঠছে।

রাজনৈতিক আন্দোলন সংগঠক ও বিশেষজ্ঞরা জানান, বিদ্যমান রাজনৈতিক কাঠামোতে তরুণদের এ ক্ষোভে হতাশা কাজ করছে। তারা মনে করছে, অর্থনৈতিক উন্নতির সুযোগ ক্রমেই তাদের হাতছাড়া হচ্ছে।

মহামারি, সংঘাত, বৈশ্বিক উষ্ণায়ন ও অর্থনীতির দুর্গতির এক দশকে তরুণদের মধ্যে ভয় তৈরি হয়েছে যে, তারা তাদের বাবা-মা ও দাদা-দাদির মতো শান্তি, আর্থিক সংগতি ও স্বাধীনতা উপভোগ করতে পারবে না। ফ্রান্সের মতো দেশ উচ্চ সরকারি ঋণ নিয়ে হিমশিম খাচ্ছে এবং সামাজিক কল্যাণ ব্যবস্থা চালু রাখার বিষয়ে সংকটে পড়েছে।

স্পেনের বিলবাওয়ের বাসিন্দা ২৭ বছর বয়সি শিক্ষার্থী লরা স্পিয়ারি বলেন, ‘আমাদের কোনো ভবিষ্যৎ নেই।’ নিজস্ব আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অন্য প্রয়োজনীয়তা পূরণের বিষয়ে সংকটের কথা জানান তিনি। লরা বলেন, ‘নিজের জীবন কীভাবে যাপন করবেন, কীভাবে তা গড়বেন, এ বিষয়ে আপনার কোনো পছন্দ করার সুযোগ নেই।’

ধর্মান্তরবিরোধী মামলায় আগাম জামিন পেলেন মুসলিম যুবক

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকা ডুবে নিহত ২৪

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ লড়াই

ইরান যুদ্ধে এআই ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান মার্কিন সিনেটর

ইসরাইলের সমালোচনা মানেই ইহুদিবিদ্বেষ নয়: মার্কিন সিনেটর

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেপ্তারের অভিযানে নিহত ১১

বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি

মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেল ট্যাংকারের বহর প্রস্তুত করছে ইরান