হোম > বিশ্ব

তিন সপ্তাহ দরপতনের পর বাড়ছে জ্বালানি তেলের দাম

আলজাজিরা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। তিন সপ্তাহ ধরে চলা দরপতনের ধারাও শেষ হতে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার প্রায় ২ ডলার বেড়ে তেলের দাম ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আজ শুক্রবারও দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

গ্রিনিচ মান সময় শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ ডলার ৬১ সেন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার ৭৮ সেন্টে লেনদেন হয়েছে। বুধবারের সমাপনী দামের তুলনায় এটি ২ ডলার ১০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের লেনদেনের আনুষ্ঠানিক সমাপনী দর নির্ধারণ করা হয়নি।

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কারণে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে। এ উদ্বেগই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

এএম

জাতিসংঘের বিশেষ দূত আলবানিজকে কোস্টা রিকায় প্রবেশে বাধা

সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করলেন এরদোয়ান

স্পেনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারে উগ্র ডানপন্থিরা

অর্থায়ন বন্ধ হলে কি ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ট্রাম্প

পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম

‘গাজা যুদ্ধে অ্যামাজন-গুগলের ওপর নির্ভরশীল ইসরাইল’

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ২ ব্যক্তির ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ার

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত