হোম > বিশ্ব

স্বর্ণের দাম সপ্তাহ ব্যবধানে ভরিতে প্রায় ২৫ হাজার টাকা কমেছে

আমার দেশ অনলাইন

বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রতি ভরিতে প্রায় ২৫ হাজার টাকা কমেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বা বাজুস এর স্বর্ণের দাম নিয়ে পাঠানো সবশেষ বার্তা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

এসোসিয়েশন এর দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম দুই লক্ষ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেট দুই লক্ষ ৫০ হাজার ৩৬৮ এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম দুই লক্ষ ১৪ হাজার ৬১৮ টাকা।

গত ১১ই মার্চ ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি দুই লক্ষ ৮৭ হাজার ২৬২ টাকা ছিল। এই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও একইভাবে কমেছে।

১১ই মার্চের পর থেকে গেল এক সপ্তাহেই পাঁচ দফা পরিবর্তন হয়েছে স্বর্ণের দাম। যার প্রতিবারই মূল্যবান এই ধাতুর দাম কিছুটা করে হ্রাস পেয়েছে।

যদিও গত এক বছরে হঠাৎই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে স্বর্ণের দাম। এখনও যে ধারা অব্যাহত রয়েছে। মাঝেমধ্যে স্বর্ণের দাম কিছুটা কমের বার্তা পাওয়া গেলেও অল্প সময়ের ব্যবধানেই সেটি আবারও বাড়তে দেখা গেছে।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা মালয়েশিয়ার

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়াবে না জার্মানি: চ্যান্সেলর

ইরান হামলায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘অপরিবর্তিত’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাব, যুক্তরাজ্যে গ্যাসের দাম ১৪০ শতাংশ বৃদ্ধি

ইরানের ‘কিছুটা’ সামরিক সক্ষমতা এখনও রয়েছে: মার্কিন জেনারেল

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র

ভয়েস অব আমেরিকা পুনরায় চালু করতে ট্রাম্প প্রশাসনকে আদালতের নির্দেশ

ইরানে ৭ হাজার ৮০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে টোল আদায়ের কথা ভাবছে ইরান