হোম > বিশ্ব

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর ৩ সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

ভারতীয়দের জন্য ভিসা স্থগিত, বাণিজ্য ও আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান । কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের পাঁচ সিদ্ধান্তের পর এ সিদ্ধান্ত নেয় শেহবাজ সরকার। বৃহস্পতিবার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে 'কঠোর ভাষায়' পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি' হিসেবে বিবেচনা করা হবে।

“জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে” বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

একইসাথে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে।

ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের দ্বারা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী