হোম > বিশ্ব

জাপানে আগুনে পুড়লো ১৭০টির বেশি ভবন

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় একটি শহরে ১৭০টিরও বেশি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত রাতভর আগুন জ্বলেছে, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের প্রায় ১৭৫ জন বাসিন্দা জরুরি আশ্রয় কেন্দ্রে চলে গেছেন।

আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

অগ্নিকান্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি শহর থেকে ধোঁয়ার ঘন কালো কুণ্ডলী উঠতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন কাছাকাছি বনাঞ্চলীয় ঢালেও ছড়িয়ে পড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আরএ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির

আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার

সরকার গঠনে ইসরাইলের অচলাবস্থা কাটবে কীভাবে

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

হরমুজে প্রতি রাতে অভিযান, বাড়তি চাপে মার্কিন কর্মীরা