হোম > বিশ্ব

হরমুজে যুক্তরাষ্ট্রের নাক গলানো সহ্য করা হবে না: গালিবাফ

আমার দেশ অনলাইন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা হবে তেহরানের সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াশিংটনের হুমকির ভিত্তিতে নয়। প্রতিশ্রুতি ভঙ্গ করে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘জোরজবরদস্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন আর পার পাওয়া যাবে না।’ তিনি আরো বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, তোমরা যদি হামলা করো, তাহলে পাল্টা হামলার মুখে পড়বে।’

গালিবাফ আরো বলেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র যেন চাপ দেওয়ার চেষ্টা না করে। তার দাবি, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কীভাবে চলবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে ইরানের নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হুমকির ভিত্তিতে নয়।

ট্রাম্পকে লক্ষ্য করে তিনি আরো বলেন, ‘অযথা শক্তি দেখানোর চেষ্টা কোরো না। এতে তোমাদের পরিস্থিতি আরো খারাপ হবে।’

সূত্র: আলজাজিরা/মিডল ইস্ট আই

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান