হোম > বিশ্ব

প্রতিরক্ষা অভিযানের খবর প্রচারে ভারতের নিষেধাজ্ঞা

কাশ্মীর হামলা

স্টাফ রিপোর্টার

কাশ্মীরের পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমের জন্য একটা অ্যাডভাইজরি জারি করেছে।

সব গণমাধ্যমকে প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল গতিবিধির সরাসরি সম্প্রচার এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ।

ওই বিবৃতিতে দেশের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সব গণমাধ্যম, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের সময় পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং বিদ্যমান নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সংবাদমাধ্যমগুলো যেন কোনো রিয়েল-টাইম কভারেজ (সরাসরি সম্প্রচার) না করে বা সেই জাতীয় কোনো ভিজ্যুয়াল না দেখায়। কারণ ওই অভিযান চলাকালীন লাইভ সম্প্রচার করলে যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা এই বিষয়ে আগাম জেনে যেতে পারে। তাছাড়া, নিরাপত্তা কর্মীদের অভিযানের ওপরও এর প্রভাব পড়তে পারে।

ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সূত্রের ভিত্তিতে প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না।

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী