হোম > বিশ্ব

বড় ধরনের হুমকিতে ইউরোপের স্বাধীনতা: ম্যাক্রোঁ

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ফ্রান্সের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের স্বাধীনতা সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। খবর বিবিসির।

প্যারিসে সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, জটিল ভূ-রাজনীতির কারণে ‘আমরা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি।’

ম্যাক্রোঁ বলেন যে বিশ্ব পারমাণবিক শক্তির প্রত্যাবর্তন এবং বড় ধরনের সংঘাতের বিস্তার প্রত্যক্ষ করছে।

এ প্রসঙ্গে তিনি ইরানে মার্কিন বোমা হামলা, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এবং ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের উত্থান-পতনের কথা উল্লেখ করেন।

গত মাসে, ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা খাতে বার্ষিক জিডিপির ৫ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দেয়। যা পূর্ববর্তী লক্ষ্যমাত্রা থেকে ২ শতাংশ বেশি।

ম্যাক্রোঁ আগামী বছর ফ্রান্সের প্রতিরক্ষা ব্যয় ৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো এবং তারপর ২০২৭ সালে আরো ৩ বিলিয়ন ইউরো বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

এসময় রাশিয়ার হুমকির কথা উল্লেখ করে সাম্রাজ্যবাদী নীতি এবং শক্তি প্রদর্শনের নিন্দা করেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে মস্কো।

ম্যাক্রোঁ ২০২৭ সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা মূলত পরিকল্পনার চেয়ে তিন বছর আগে।

২০১৭ সালে, তার দেশের প্রতিরক্ষা বাজেট ছিল ৩২ বিলিয়ন ইউরো এবং পরিকল্পনা অনুসারে দুই বছরের মধ্যে ৬৪ বিলিয়ন ইউরোতে উন্নীত হবে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার আগামী বছরের বাজেটের রূপরেখা পেশ করবেন বলে আশা করা হচ্ছে।

আরএ

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

জ্বালানি স্থাপনায় হামলা হলে জবাব দেবে ইরান: আরাগচি

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের তদন্তে ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’, আলোচনায় বাংলাদেশ কেন

ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৫ বিমান ক্ষতিগ্রস্ত

মার্কিন ব্যাংকে হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ: ইরান

হরমুজ প্রণালিতে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর হুমকি ট্রাম্পের

ফয়সালকে পালাতে সহায়তাকারী সাংমা জিজ্ঞাসাবাদে যা জানালেন

ইরানে ইসলামি প্রজাতন্ত্র পতনের পর ক্ষমতা নিতে প্রস্তুত: রেজা পাহলভি