হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর আছে, দাবি ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৯৭ জন নিহত হয়েছেন। তারপরও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি নিশ্চিত করতে চায়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

রোববার এয়ার ফোর্স ওয়ানে গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ আছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, তারা বেশ উগ্র ছিল। তারা গুলি চালিয়েছে। আমরা মনে করি হামাসের নেতৃত্ব এতে জড়িত নয়, বরং বিদ্রোহীরা দায়ী।’

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি টিকে থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে এটা (যুদ্ধবিরতি) শান্তিপূর্ণভাবে চলবে।’

এক বিবৃতিতে গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ‘যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

আরএ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন